ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এর একটির অংশ হিসেবে লেকের স্ল্যাশ উত্তোলন ও অপসারণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের বিস্তারিত নকশা (ডিটেইল ডিজাইন) প্রস্তুত করা হয়েছে এবং সেই নকশা অনুযায়ী লেকের উন্নয়নকাজ করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৬ অক্টোবর) ধানমন্ডির ৩/এ-তে ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।